সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পরীস্থান থেকে আসা ডিজিটাল জাম্বু


 mononesh das : বাংলা সিনেমায় পরিস্থান আছে । উর্ধ্বলোকে পরীস্থানে থাকেন, পরী আর তাদের রাণী। যাদুকর জাম্বু সেই দৃশ্য দেখেন, মর্তলোকে বসে কাঁচের আয়নায় স্বচ্ছ পানিতে।

সেখানে বসেই ছুঁ মন্তর ছু । আহারে যদি জাম্বুর মত হতে পারতান !
জাম্বুর এহেন কারবার বাস্তবে ঘটছে, ডিজিটাল এ যুগে । ঘর বাড়ি অফিস আদালত বন জঙ্গল যেখানেই থাকি এনরয়েড মোবাইলের আয়নায় ওয়েব সিসি ক্যামেরায় দেখি ইন্টারনেট দিয়ে জাম্বু আরো অনেক কিছু । মুহূরত্ইে । সিনেমা হলের ঘন্টার পর ঘন্টা বসে থাকার পর ইন্টারবেল বা লম্বা বিরতির অযথা সময় নষ্টেরও সময় নেই। নানা ত্রুটিতে রিল নষ্ট, যান্ত্রিক বিচ্যুতিতে দীরঘ সময় অপেক্ষারও সময় নেই ।
ওয়েব সাইট , ইমেইল, জিমেইল, ইয়াহু, ফেসবুক, টুইটটার আরো কতো কিছু আছে এখন। জাম্বু বেঁচে থাকলে আয়নায় স্বচ্ছ পানির মত এনরয়েড মোবাইল, ল্যাবটব, কম্পিউটার ( সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) মনিটরের পর্দায়। জাম্বু বেঁচে থাকলে এসব চালাতে পারতেন কি না জানিনা। এখন অনেক রিকশা চালকও এনরয়েড মোবাইল চালাতে জানেন।
দর্শকদের মুখে শুনেছি জাম্বু মেথর ছিলেন । অভিনয় যাই করুন । প্রশংসার জুড়ি ছিলনা তার। খ্যাতি কুড়াতে তিনি তার শরীর আর মুখমন্ডলের চর্চা বা প্র্যাকটিস অভিনয়ে কাজে লাগিয়েছেন । পাহার কাঁধে নিয়ে উড়ে যাওয়ার চরিত্রে তার বিকল্প এখনও কল্পনা করা যায় না । বিশাল গোঁফ, ঠোটের নীচে চিকন লম্বা ইয়া দাড়ি উড়ছে আকাশে। এখন রাডারে উড়া যায় । দুহাতে রাখা যাদুর গোল পৃথিবী ঘুরিয়ে মিক্কু মা-কা-শা ছু- ফুড়ুৎ মন্ত্র শেষে হু -হু -হা - হা -হা--শব্দের বিকট কর্কস হাঁসি।
শিউরে ওঠা গায়ের সুদূর কোন থেকে আসা নারী আবাল বৃদ্ধা দর্শকরা জাম্বুর অমঙ্গল চাইতেন । পরীস্থান থেকে তুলে এনে জাম্বু নায়িকাকে আটকে নিজের কব্জায় রেখেছে । ছাড়িয়ে নিতে আসা নায়কের পক্ষে দর্শক শক্তি জুগিয়েছেন, করতালি দিয়ে চিৎকার করে। উদ্ধারে আসা নায়ক যুবরাজকে সমর্থন আর জাম্বুর পতনের তলোয়ারের আক্রমন পাল্টা আক্রমনের দৃশ্যপট আজো চোখে ভাসে।
নায়কের বিজয়ে সিনেমা হলের ব্রেঞ্চ থেকে লাফিয়ে উঠতেন সারাদেশের মত মুক্তাগাছার রুমা ঝলক রানা মুন সিনেমা হলের দর্শকরাও। নিজের ছায়া পর্দার সামনে ভাসছে। খেয়াল নেই । হলের কর্মচারির টর্চ লাইটের ফোকাস, বসেন বসেন তাগিদের ধমকে টের পেতেন। ঘন্টার পর ঘন্টা ছারপোকার কামড় আমলে আসেনি এক বিন্দুও। কল্পনার জগতকে জিইয়ে রেখেছে জাম্বুর মত অভিনেতারা যুগের পর যুগ ধরে। জাম্বুই কেন - আফগানিস্তান থেকে আসা জাভেদ নেচে দর্শক মাতিয়েছেন নায়কের বেশে ।
ডিজিটালের যুগে জাম্বুর মত জাত খুঁজে বেড়ানোর সময় নেই । পারদর্শী রঙ ঢঙের মানুষ খুঁজে বেড়াই , ইউটিউব টেলিভিশন আর বড় পর্দায়। যারা পরিচিত হয়ে উঠছেন, জাম্বুর মত বিকল্পহীন তারকা বা অভিনেতা হয়ে । জাম্বু রেখে গেছেন , কর্ম গুনে অগনিত মোটা মানুষের নাম । যাদেরর ডাকা হয় জাম্বু বলে। জাম্বুর চরিত্র ধরে রাখতে হবে। তুলে ধরতে হবে, ফেলে আসা নায়ক ভিলেনের অভিনয় শিল্পীর শৈলীর মত করে। ভাবি এমনও ত হতে পারে কোন এক যুুগে যাদু আয়না স্বচ্ছ পানিতে দেখা ছবি বাস্তবে হত। একসময় লন্ডনের কে বিডি নিউজ , আমেরিকার বিপিসি ডটকমে আঞ্চলিক ও জেলার সংবাদ প্রতিনিধি হয়ে কাজ করেছি । অনেক লেখা ছিল । সাইট বন্ধ ও আরকাইভে আমার সংবাদ আর নেই । জাম্বুর যুগেও কি আরো উন্নত প্রযুক্তির ইনটারনেট ছিল ? যদি তাই হয় এখনকার যুগের ডিজিটাল ইন্টারনেটের সংরক্ষণাগার যদি সারর্ ইঞ্জন থেকে হারিয়ে যায় ?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Facebook SuperStar Reels mononesh das

 Facebook SuperStar Reels mononesh das https://www.google.co.uk/search?q=Facebook+SuperStar+Reels+mononesh+das+&sca_esv=535ca4972108ea6d&source=hp&ei=8j2BZ-WnKabS1e8Pz9XEoAU&oq=Facebook+SuperStar+Reels+mononesh+das+&gs_lp=EhFtb2JpbGUtZ3dzLXdpei1ocCImRmFjZWJvb2sgU3VwZXJTdGFyIFJlZWxzIG1vbm9uZXNoIGRhcyAyBRAhGKABMgUQIRigATIIEAAYgAQYogQyCBAAGIAEGKIEMggQABiABBiiBEjnRFCHDVi_PHABeACQAQCYAbcCoAGeD6oBBzAuMS42LjG4AQPIAQD4AQGYAgmgArEQqAIRwgIIECkYogQYiQXCAgIQKcICChAAGAMY6gIYjwHCAgoQLhgDGOoCGI8BwgIMEAAYAxjqAhgKGI8BwgIUEC4YgAQYsQMY0QMYgwEYxwEYigXCAg4QLhiABBixAxiDARjUAsICCxAAGIAEGLEDGIoFwgILEAAYgAQYsQMYgwHCAg4QLhiABBixAxiDARiKBcICDhAAGIAEGLEDGIMBGIoFwgIIEAAYgAQYsQPCAgcQABiABBgTwgIGEAAYFhgemAOVAvEFRYnVQMYR9i6SBwcxLjAuNy4xoAfL2QE&sclient=mobile-gws-wiz-hp https://www.google.co.uk/search?q=Facebook+SuperStar+Reels+mononesh+das+&sca_esv=535ca4972108ea6d&source=hp&ei=8j2BZ-WnKabS1e8Pz9XEoAU&oq=Facebook+SuperStar+Reels+mononesh+das+&gs_lp=EhFtb2JpbGUtZ3dzLXdpe...

মনোনেশ দাস mononesh das

  MONONESH মনোনেশ DAS দাস (notion.so) MONONESH মনোনেশ DAS দাস https://flic.kr/p/2op1jkN মনোনেশ দাস একজন নাগরিক সাংবাদিক মনোনেশ দাস (notion.so)   View of মনোনেশ দাস (notion.so)

superhuman

 superhuman